Skip to content

বিয়ে করছেন সোনম?

বিনোদন ডেস্ক ॥
রাবরই নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর। বলি সুন্দরী কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন বা কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে সচরাচর মিডিয়ার সামনে মুখ খোলেন না। কিন্তু এমন মুখচোরা সোনমেরই ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস হয়ে গেল সম্প্রতি।

ভক্তদের মন ভেঙে কয়েকদিনের মধ্যেই নাকি বিয়েটা সেরে ফেলছেন বলি সুন্দরী। আর এক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করার পর থেকেই বলিউডে কানাঘুষো শুরু হয়ে গেছে। কাকে বিয়ে করছেন সোনম? এখন সকলেরই এই একটাই প্রশ্ন!

শোনা যাচ্ছে, দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা। গুজব ছিল এই আনন্দের সঙ্গেই বেশ কিছুদিন ধরে চুটিয়ে প্রেম করছেন সোনম। আর এই প্রেমকেই বিয়ের পরিণতি দিতে আগ্রহী কাপল। যদিও অন্যান্য বারের মতো এবারও নিজের বিয়ের কথা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন সোনম।

শুধু তাই নয়, গত কয়েকদিন আগে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন সোনম। সেই সময়ও তার প্রেমকাহিনী বেশ চর্চায় এসেছিল। কিন্তু প্রেমিকের বিষয়ে প্রকাশ্যে তখনও টু শব্দ করেননি এই বলি সুন্দরী। বরাবর নিজের সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫