Skip to content

‘ভাল চুমু খেতে পারেন আলিয়াই ‘

বিনোদন ডেস্ক ॥
নেহা ধুপিয়া সম্প্রতি শুরু করেছেন তার টক শো ‘নো ফিল্টার নেহা’! যেখানে আসা অতিথি তারকাদের জন্য রাখা থাকে একটাই শর্ত- রেখেঢেকে কোনও কথা বলা চলবে না! কথায় কোনও ফিল্টার থাকবে না বলেই তো শোয়ের নাম ‘নো ফিল্টার নেহা’।

যাই হোক, সেই শোয়েই সম্প্রতি অতিথি হিসেবে সাক্ষাৎকার দিতে এসেছিলেন অর্জুন। আসা মাত্রই তিনি পড়লেন একরাশ অস্বস্তিকর প্রশ্নের মুখে।

তারই মধ্যে একটা প্রশ্ন ছিল  চুমু নিয়ে। কোন নায়িকা সবচেয়ে ভাল চুমু খেতে পারেন- অর্জুনের কাছে এটাই জানতে চেয়েছিলেন নেহা। সেই সঙ্গে হাতে ধরিয়ে দিয়েছিলেন একটা তালিকাও যাতে কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট আর পরিণীতি চোপড়ার নাম ছিল! প্রশ্নটা শুনে প্রথমটায় একটু ইতস্ততই করেন নায়ক। তার পর ঝেড়ে কাশতে বাধ্য হন!

‘আলিয়াই এদের মধ্যে সবচেয়ে ভাল চুমু খেতে পারেন’- কোনওমতে কথাটা শেষ করে যেন হাফ ছেড়ে বাঁচেন অর্জুন! এবং শুরু হয়ে যায় বিতর্কের পালা- আলিয়াই কেন? তার নামটাই কেন নিলেন নায়ক?

সেই বিতর্কের জবাবে কিছু বলার প্রয়োজন বোধ করেননি নায়ক! ‘২ স্টেটস’ ছবিতে তিনি অন্য ছবির চেয়ে অনেক বেশি আর ঘনঘন চুমু খেয়েছিলেন যার নায়িকা ছিলেন আলিয়া ভাট! সেইজন্যই বোধহয় আলিয়ার নামটাই নিয়েছেন তিনি! সূত্র: সংবাদ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫