Skip to content

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়েদুল কাদের

স্টাফ রিপোর্টার ॥
সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। তারা আপাতত দৃষ্টি উপরে উপরে অথবা প্রকাশ্যে কোনো শত্রুতা দেখাচ্ছে না। তবে তারা তলে তলে ভয়াবহ কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা বলা যাচ্ছে না। তাই সাম্প্রদায়িক উগ্রবাদ প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের খন্ড খন্ড প্রতিবাদ না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এক পতাকাতলে এসে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫