Skip to content

বিজয় দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।

পাশাপাশি দশ টাকা মূল্যমানের দুইটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুইটি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও দুইটি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন। শনিবার থেকে দেশের সব ডাকঘর থেকে এই স্মারক ডাক টিকিট বিক্রি শুরু হবে।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫