Skip to content

পুলিশের বাধায় চরমোনাইর লংমার্চ পণ্ড, কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ বন্ধ এবং বিচার দাবিতে মিয়ানমার অভিমুখে চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের নিচ থেকে এ লংমার্চ শুরু হওয়ার কথা ছিলো।

জানা গেছে, পূব ঘোষণা অনুযায়ী কাজলা ফ্লাইওভারের নিচে জমায়েত দলটির হাজার হাজার নেতা কর্মী। লংমার্চ শুরু করার মুহূর্তেই পুলিশ বাধা দেয়। এর পর বায়তুল মোকাররম উত্তর গেটে নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দেন মুফতি রেজাউল করিম। সেখানে মুফতি রেজাউল করিম নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আগামী শুক্রবার সারাদেশের জেলায় জেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫