Skip to content

বিমানবন্দরে ৪২ স্বর্ণবারসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২টি স্বর্ণবার এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

আটক জহিরুল ইসলাম এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন।

রোববার রাত পৌনে ১০টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জহিরুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক স্বর্ণের দাম আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫