স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটির ঘটনায় করা মামলায় বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বিমানবন্দর থানায় মামলা করে বিমানের পরিচালক এম এ এম আসাদুজ্জামান। এতে আসামি করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তাসহ ৯ জনকে।
এর আগে, তাদের সাময়িকভাবে বরখাস্ত করে, বিমান কর্তৃপক্ষ। গত ২৭ নভেম্বর রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরি যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এতে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।
