Skip to content

তুরস্কে রাশিয়ান রাষ্ট্রদূতকে হত্যার পর মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভকে গুলি করে হত্যার পর মার্কিন দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আলোকচিত্র প্রদর্শনীতে এক বন্দুকধারীর গুলিতে দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই মার্কিন দূতাবাসে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

এর আগে কারলোভের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। এক রিপোর্টে জানানো হয়েছে, ওই ব্যক্তি প্রথমে ফাঁকা গুলি ছোড়েন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

আন্দ্রেই কারলভ নিহত হওয়ার পর নিরাপত্তার কারণে মার্কিন দূতাবাসের ভেতরেই অবস্থা করছিলেন কর্মকর্তা ও কর্মচারীরা। পরে হামলার চেষ্টা চালানো ওই ব্যক্তিকে আটকের পর দূতাবাস থেকে সবাই নিরাপদে বের হয়ে গেছেন।

এদিকে, রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কারলোভ যেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সেখান থেকে মাত্র আড়াই মাইল দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫