Skip to content

আবারও ফেরত রোহিঙ্গা বহনকারী ৩৪ নৌকা

স্টাফ রিপোর্টার ॥
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ৩৪টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ফেরত পাঠানো নৌকাগুলোয় চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানানো হয়েছে। এরআগেও রোহিঙ্গা বহনকারী অনেক নৌকা মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি। তবে  মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতনের মুখে রোহিঙ্গা ঠেকাতে হিমশিম খেতে হ”েছ  বিজিবি সদস্যদের।

টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে রোহিঙ্গা বহনকারী এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। প্রতিটি  নৌকায় ১০ থেকে ১৫ জন হিসেবে চার শতাধিক রোহিঙ্গা ছিল বলেও জানান তিনি।

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নয় সদস্য নিহত হয়। এরপর রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক সং¯’া অভিযোগ করেছে, সেনারা রোহিঙ্গাদের  ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। প্রতিদিনই এসব খবর আসছে বলেও জানিয়েছে জাতিসংঘ। নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অব¯’ান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হ”েছ মিয়ানমারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫