Skip to content

গাজীপুরে ফেনসিডিলসহ নারী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাজেরা বেগম (৪৫) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তুরাগ পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। হাজেরা বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী থানার কম্পেরহাট এলাকার মৃত আব্দুল ওহাবের স্ত্রী।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে অভিযান চালিয়ে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাশফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাজেরা বেগম নামে এক নারী মাদক বিক্রেতার শরীরে পরিহিত জ্যাকেটের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম থেকে ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশে ঢাকা নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫