Skip to content

কাপাসিয়ায় শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিহত পাঁচ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন : আতিক (২৫) পিতা- বাবুল সাং- পারাতলা, তাজিম খাঁন (২১) পিতা- ননী খাঁন সাং- মধ্যনগর, কোহিনুর (২৭) স্বামী- নূর মোহাম্মদ সাং- আলী নগর, আশু মিয়া (৪৫) পিতা- হাসান আলী সাং- লাখপুর, আঃ কাইয়ুম (১৭) পিতা- তাঁরা মিয়া সাং- পারাতলা। তাদের সকলের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।
এছাড়া নাদিম (৩) নাদিয়া (৪) সহ ৫ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নদী পারাপারের নৌকা যোগে কাপাসিয়ার তারাগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান করতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাপাসিয়ার তারাগঞ্জে তাজউদ্দিন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ পক্ষকালব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আজ ঢাকা থেকে নামী দামী শিল্পীদের অংশগ্রহণের কথা। এ অনুষ্ঠানে যোগদানের জন্য একটি নৌকায় চড়ে নারী শিশুসহ ২০/২১ জন যাত্রী পারাতলা থেকে তারাগঞ্জ বাজার খেয়াঘাটে আসছিল। এসময় মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও ৫/৬ জন নিখোঁজ হয়। স্থানীয়রা চেষ্টা করে দুইজনের লাশ উদ্ধার করেছে। রাত একটার পর ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট পাঁচজন।
ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
আজ সকালে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এস.আই জসিম নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫