Skip to content

কাপাসিয়ার ভূলেশ্বর গজারি বনে নিখোঁজ রশিদের মাথার খুলি?

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরের কাপাসিয়ায় গজারি বনের ভেতরে এক মানব খুলির সন্ধান পাওয়া গেছে।
আজ সকাল ৮টায় কাপাসিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
সোমবার সকালে উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর নতুন বাজারের পশ্চিম পাশের গজারি বনে এ খুলি পাওয়া যায়।
15822988_1295833900462354_7980943254518758572_n
ঘটনাস্থল থেকে টানচৌড়াপাড়ার আকরাম হোসেন জানান, বনের ভেতরে একটি গাছের নিচে মাথার খুলি, হাড় ও লুঙ্গি পড়ে আছে। গাছে ঝুলছে গেঞ্জি ও টর্চলাইট।

লুঙ্গি, গেঞ্জি ও লাইট থেকে বোঝা যাচ্ছে, মাথার খুলিটি তার বড় ভাই নিখোঁজ আবদুর রশিদের।
15781090_1295837787128632_1516080599846061130_n

গরু ব্যবসায়ী রশিদ (৩৬) গত বছরের ১০ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ হন। রশিদের আত্মীয়-স্বজনরা বলছেন, নিখোঁজ হওয়া রাতে ঈদুল আজহা উপলক্ষে বাজার থেকে গরু বিক্রির টাকা ছিল। সম্ভবত দৃষ্কৃতিকারীরা টাকা লুটের জন্য তাঁকে খুন করে।

পরে এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৬৩) করা হয়।

রশিদের ভায়রার ছেলে সেলিম ফরাজী বলেন, আমার খালুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, মাথার খুলি ও হাড় উদ্ধারের করে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫