Skip to content

ফেব্রুয়ারিতে সোনাক্ষির বাগদান

বিনোদন ডেস্ক ॥
বাগদানের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। জানালেন ফেব্রুয়ারিতে বাগদানের শুভ কাজটি সম্পন্ন করতে চান তিনি। ব্যক্তি জীবনের খবর গোপন রাখলেও ভারতের একটি দৈনিকে নিজের বাগদানের খবরটি জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তবে পাত্র সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি সোনাক্ষি। গুঞ্জন শোনা যাচ্ছে, বহু দিনের বন্ধু বান্টি সচদেবকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। যদিও এ দু’জন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। কিন্তু অনেক দিন ধরে বান্টি ও সোনাক্ষিকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে। জানা যায়, সোনাক্ষির এনডোর্সমেন্ট ডিল ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার পর দু’জনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এরপর তারা এক হওয়ার সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫