Skip to content

বিজ্ঞাপনে অর্থপাচার: ডেকো-অন্নপূর্ণা এমডিকে তলব

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে অন্নপূর্ণা অয়েল মিল ও ডেকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা থেকে এ সংক্রান্ত দুইটি চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি শুল্ক গোয়েন্দায় হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য এ চিঠি দেওয়া হয়।

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে এ দুইটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থপাচার করেছে বলে অভিযোগে পেয়েছে শুল্ক গোয়েন্দা। এরই পরিপ্রেক্ষিতে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়- দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে অবৈধভাবে অর্থপাচারের একটি অভিযোগ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অনুসন্ধান করছে। গত তিনবছরে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয়েছে সে সংক্রান্ত তথ্যাদি, বিলের মাধ্যমে অর্থপাচারের রিসিট, ব্যাংক ডকুমেন্টস ও অন্যান্য দলিলাদি যাচাই করা হচ্ছে।

তবে, কি পরিমাণ অর্থপাচার করেছে তা উল্লেখ করা হয়নি। অনুসন্ধানের পর তা বেরিয়ে আসবে। অভিযোগ প্রমাণিত হলে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হবে।

অবৈধ বিজ্ঞাপন প্রচারের নামে প্রতিবছর প্রায় ৪০০ কোটি পাচার হয়ে যাচ্ছে। এ দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে আসছে টিভি মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটি।

বিজ্ঞাপন প্রচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানায়। ২ জানুয়ারি বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫