Skip to content

বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥
দশম সংসদ নির্বাচনের ৩ বছরপূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়ার পর শনিবার সকাল থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেইসঙ্গে রয়েছে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।

পল্টন থানার এডিসি শিবলী নোমান জানান, পল্টন ও এর আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনার আশংকা থেকেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত জনগণের নিরাপত্তার করা চিন্তা করেই আমরা এখনে অবস্থান নিয়েছি।

এঘটনায় বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে দলটি।

কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস্যরা। নির্ভযোগয্য সূত্রে জানা গেছে, কার্যালয়ের ভিতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন কর্মী অবস্থান করছেন। আশপাশ দিয়ে সাধারণ পথচারীদেরকেও যেতে বাঁধা দিচ্ছে পুলিশ।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে বরাবরের মত পালন করে বিএনপি। এ বছর দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু অনুমতি মেলেনি। এরপর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলেও শনিবার সকাল পর্যন্ত তা নিশ্চিত নয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার দুপুরে জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫