Skip to content

কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: হিমালয় থেকে বাংলাদেশে হিমেল হাওয়া আসতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে শুরু করেছে। রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, এই শীত কয়েকদিন থাকবে। তারপর পরিবর্তন হবে। রাজধানী ঢাকায় গত ২ দিনে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। এছাড়া ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে।

তিনি জানান, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।-বাসস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫