Skip to content

আব্বাসের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার ॥
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা এক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচরপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সকালে এই আদেশ দেন।

এর আগে মির্জা আব্বাসের করা এক আবেদনের শুনানি নিয়ে গত ২৭ ডিসেম্বর মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। একইসাথে ওই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েয়ে রুলও জারি করা হয়। মামলার বিবরণে জানা যায় সাংবাদিকদের জন্য মিরপুরে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাস ও তৎকালীন গণপূর্তমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি করে দুদক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫