Skip to content

এমপি লিটন হত্যা: ৬ আসামির রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার বেলা পৌনে ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে হাজী মো. ফরিদ মিয়া (৭৫), নিচপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের একরামুল হোসেনের ছেলে হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের রোস্তম আলীর ছেলে জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে হজরত আলী (৪৪) এবং পূর্ব শিবরাম গ্রামের সাবু খন্দকারের ছেলে নবিনুর খন্দকার (৪৫)।
এর আগে, লিটন হত্যাকান্ডে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে জিঞ্জাসাবাদের জন্য শনিবার বিকেলে ৬ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামন।

নিহত এমপি লিটনের মামলার আইনজীবী মো. আবদুল হালিম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫