Skip to content

দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু

স্টাফ রিপোর্টার ॥
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, ইন্টারনেট সেবাসহ ডাক ও টেলিযোগাযোগ খাতে কোয়ালিটি অব সার্ভিস এনশিওর করতে হবে। একজন গ্রাহক যিনি কোয়ালিটি সেবা পান সেটা ডাক ও টেলিকম বিভাগের সফলতা, সরকারের সফলতা। আমরা চাই সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে। রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম র‌্যাংকসটেলের লাস্ট মাইল কানেকটিভেটির মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের উদ্বোধন করেন।

দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিয়ে বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর র‌্যাংকসটেল পুনর্যাত্রা শুরু করেছে। ভয়েসের পাশাপাশি ১ হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের  ডাটা  সেবা গ্রাহকের  ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।

এ সময় ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরাম আহমেদ, এমপি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন র‌্যাংকসটেল’র ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং র‌্যাংকসটেলে’র প্রধান নির্বাহি কর্মকর্তা।

তারানা হালিম বলেন, , র‌্যাংকসটেল নতুন লোগো, নতুন উদ্যোগেফ্র নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয়ে যাত্রা শুরু করছে।

র‌্যাংকসটেলের দ্রুততম ইন্টারনেটের সেবা শুধু করপোরেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারানা হালিম।

ইমরান আহমেদ এমপি বলেন, আমরা সাইবার স্পেসের সিকিউরিটি নিশ্চিত করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি দ্রুত গতির ইন্টারনেট সেবা দেশের উন্নয়নে এবং অর্থনীতির অগ্রগতিতে বড় রকমের ভূমিকা রাখবে।

শাহজাহান মাহমুদ বলেন, বিটিআরসি রেগুলেটর হিসাবে নয়, টেলিকম শিল্প উদ্যোক্তাদের ফ্যাসিলেটেটর হিসাবে কাজ করতে চাই। আমরা চাই দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসুন এবং তাদের সম্ভাব্য সব ধরণের সহযোগিতা আমরা করতে প্রস্তুত।

রোমো রউফ চৌধুরী বলেন, আমরা দেশের টেলিযোগাযোগ শিল্পে স্থানীয় মেধা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় করে নতুন নতুন পরিষেবা চালু করেছি। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কানেক্ট করছি, যেন গ্রাহকরা আমাদের সেবায় সন্তুষ্ট থাকেন।

এস. এম. আ. রহমান বলেন, আমরা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু করলাম। এ সেবা আপাতত কর্পোটের গ্রাহকরা পাবেন। তবে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এটি সাধারণ গ্রাহকদের জন্যও উন্মুক্ত করবো। ভয়েস, ডাটা ও ডিভাইস কানেক্টিভিটির দিক থেকে নতুন নতুন ফিচার-সমৃদ্ধ সেবা নিয়ে আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে চাই। অনুষ্ঠানে র‌্যাংকসটেলের পথচলার উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়। ফাস্টেস্ট ইন্টরনেটের লাইভ ডেমো এবং এক্সপেরিয়েন্স বুথ থেকে আমন্ত্রিত অতিথিরা সেবাটি সম্পর্কে ধারণা নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫