Skip to content

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর ধানমন্ডির ৩২-এ প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে সুসংহত করব। সেটাই হবে আজকের দিনের শপথ এবং অঙ্গীকার। সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা বিজয়কে সত্যিকার অর্থে সুসংহত করব। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অসম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫