Skip to content

দণ্ড হতে পারে সালমানের

বিনোদন ডেস্ক ॥
বলিউড অভিনেতা সালমান খানের বেআইনি অস্ত্র মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ হয়েছে। সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন নির্ধারণ করা হয়। যোধপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে বলে জানা গেছে।

ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত ১৮ জানুয়ারি সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছেন। গত বছরেরে ৯ ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয় বলে আরো জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫