Skip to content

আ. লীগ সরকারের তিন বছর পূর্তি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্ণ হলো আজ। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এই তিন বছরে রাজনৈতিকভাবেও সংহত হয়েছে অবস্থান। তবে বিরোধী রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করা, স্থানীয় সরকারের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। সরকারের তিন বছরকে মূল্যায়ন করেছেন সিপিবি, জাসদ ও জাতীয় পার্টির নেতারা।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ভোট বর্জনের ঘোষণা। নির্বাচন বানচালে বিএনপির সহিংস কর্মসূচির মধ্যেই ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন।

ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। ২০১৪ এর ১২ই জানুয়ারি শুরু হয় বর্তমান সরকারের যাত্রা। গত তিন বছরে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশের প্রায় প্রতিটি খাতেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকার কতটা সফল তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির।

তবে জাতীয় পার্টির নেতারা মনে করছেন, সবদিক দিকেই এগিয়ে বর্তমান সরকার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মূল্যায়নও ইতিবাচক। তবে সরকারের কিছুটা সমালোচনাও করছেন জাসদ নেতারা।

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সমালোচিত হলেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রশাংসা পেয়েছে বর্তমান সরকার। তবে বিএনপিকে রাজপথে নামতে না দেয়ার অভিযোগ পিছু ছাড়েনি এখনো।

বিভিন্ন দলের নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার পরিবেশ তৈরিই এখন সরকারের সামনে প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫