Skip to content

ঢাকার নাম হবে ‘জিয়া সিটি’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘জিয়া সিটি’ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পাশাপাশি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট এর আয়োজনে ‘ষড়যন্ত্র ও ওয়ান ইলিভেনের সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আওয়ামী লীগ সরকার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছে। ইন্দুরকানী কি জিয়াউর রহমানের চেয়ে বেশি সম্মানিত ব্যক্তি? আপনারা গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করছেন না কেন?

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেন, বঙ্গবন্ধু বলেন। অথচ তার জন্মস্থানের নাম রাখলেন গোপালের নামে। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করার জন্য আপনাদেরকে আমরা প্রস্তাব দেবো। আলোচনা করে নাম পরিবর্তন করবো।

ডেমোক্রেটিক মুভমেন্ট এর শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
ে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫