Skip to content

ভয়াবহ অবস্থায় দেশের উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশজুড়ে চলছে, মৃদু শৈত্য প্রবাহ। এতে উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছুয়েছে। যাতে ব্যাহত হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। তবে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।

এ সময় তাপমাত্রা কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু, পৌষের শেষে, মাঘে শুরুতেই হঠাৎ-ই কমেছে তাপমাত্রা। হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসে আরো ভয়াবহ অবস্থা দেশের উত্তরাঞ্চলে।

পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সবচেয়ে কম, ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এমন কনকনে শীতে ব্যহত হচ্ছে, স্বাভাবিক জীবন যাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা তেমন একটা না কমলেও, শৈত্য প্রবাহ থাকবে, আরো কয়েক দিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫