Skip to content

টঙ্গী অভিমুখে লাখো মুসল্লির ঢল

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর:টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার আজ আখেরি মোনাজাত। এতে অংশ নিতে রোববার ভোর রাত থেকেই মুসল্লিরা ছুটেছে ইজতেমা ময়দানে।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। এর আগে হেদায়েতি বয়ান চলবে।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছেন মুসল্লিরা। গাজীপুরের ভোগড়া বাইপাস চৌরাস্তার পর থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তাই হেঁটেই রওনা হয়েছেন সবাই।হাজার হাজার মুসল্লি হেঁটে হেঁটে ইজতেমা ময়দানে যাচ্ছেন।

গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫