Skip to content

পবিত্র হজের প্রাক-নিবন্ধন শুরু

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য প্রাক নিবন্ধন শুরু হয়েছে রবিবার থেকে। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান, ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান।

মন্ত্রী জানান, আগামী মার্চের মধ্যে এ নিবন্ধন কাজ শেষ হবে। সরকারিভাবে নিবন্ধন শুরু হলেও বেসকারিভাবে শুরু হবে শিগগিরই। গত বছরে অনেক হজ যাত্রী নিবন্ধন করেও, কোটার কারণে যারা যেতে পারেনি, এবার তারা অগ্রাধিকার পাবেন।

এবছর পবিত্র হজ হতে পারে পয়লা সেপ্টেম্বর। হজ যাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামি ফাউন্ডেশন ও হজ কার্যালয়ে নিবন্ধন করতে পারবেন বলেও জানান ধর্মমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫