Skip to content

মুক্তিযোদ্ধা বাছাইয়ে নতুন কমিটি করেছে সরকার

স্টাফ রিপোর্টার ॥
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নসহ আবেদন করা ও তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কমিটি করেছে সরকার। এই কমিটি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগেরও নিষ্পত্তি করবে।

আগের সব কমিটি বাতিল করে উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে নতুন করে এ কমিটি করার আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট উপজেলার সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হলে তিনি এই কমিটির সভাপতি হবেন। তবে যেখানে মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নেই সেখানে কমিটির সভাপতি ঠিক করে দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

কমিটির সদস্য সচিবের দায়িত্বপালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া জেলা ও মহানগর কমিটি গঠনের প্রক্রিয়াও ঠিক করে দেয়া হয়েছে। কমিটিগুলো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা- ২০১৬ অনুযায়ী কাজ শেষ করে মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রতিবেদন পাঠাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫