Skip to content

নিষ্ক্রিয় প্রায় বিএনপির অঙ্গ-সংগঠন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিএনপি’র ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন নিষ্ক্রিয় হয়ে পড়ছে। বছরের পর বছর মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে আটটি সংগঠন। আর বাকি সংগঠনগুলোর অবস্থাও প্রায় বেহাল দশা। সংগঠনগুলো অনুপস্থিত থাকছে সক্রিয় আন্দোলনে।

একসময় বিএনপির আন্দোলন-সংগ্রামের মূলভাগে ছিলো ছাত্রদল। কিন্তু সেই রূপ আর নেই। এতে অসন্তোষ বেড়েছে দলের প্রতি ভাগেই। নারাজ বিএনপি চেয়ারপারসনও।

বিএনপির ১১ সংগঠনের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ছাত্রদল। কমিটি গঠন প্রায় নিয়মিত হলেও প্রতিবারই পদ-পদবী নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে জড়ায় সংগঠনটি।

স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের আংশিক কমিটি হলেও, পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষ হয়নি। এতে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না বলে দাবি নেতাদের।

বিগত আন্দোলন সংগ্রামে অনেকটা স্বক্রিয় থাকা যুবদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে তিন বছর আগে। মোয়াজ্জেম হোসেন আলাল সভাপতির পদ ছেড়ে দেয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে সংগঠনটি। এদিকে ওলামা দলের কমিটির মেয়াদ শেষ হয়েছে এক যুগ আগে। আর দেড় যুগ ধরে একই কমিটি দিয়ে চলছে কৃষক দল।

কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তাকে এর জন্য দায়ী-বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দাবি দল গুছিয়ে খুব শিগগিরই দাবি আদায়ের আন্দোলনে রাজপথে নামবেন তারা। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫