Skip to content

জিয়ার মাজারে যাবেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্তা সামসুদ্দিন দিদার।

সামসুদ্দিন দিদার বলেন, জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০শে মে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫