Skip to content

ভারতে অন্ধ্রপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুনেরু স্টেশনের কাছে একটি ট্রেনের কয়েকটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, হীরাখন্ড এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল।

পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র বলেন, ট্রেনটির সাতটি বগি ও ইঞ্জিন ছাড়াও মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ এবং একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।

জে পি মিশ্র আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫