Skip to content

সংসদের চতুর্দশ অধিবেশন আজ

স্টাফ রিপোর্টার ॥
আজ (রোববার) বিকাল ৪টায় শুরু হবে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। আজই সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এবারের তথা ২০১৭ সালের শীতকালীন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ হবে।

বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর হবে আলোচনা।

এছাড়া গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

এবারের অধিবেশনে কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫