Skip to content

তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক ॥
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানি।

ফেসবুক  মেসেঞ্জারে ‘আপত্তিকর’ ছবি পাঠিয়ে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগে নাসরিন সুলতানা নামে এক তরুণী তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করলে রোববার সকালে আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আমাদের সময় ডটকমকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর জামাল উদ্দিন।

গ্রেফতারের পর সানিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে।

নাসরিন সুলতানা পুলিশের কাছে অভিযোগ করে বলেছেন, আরাফাত সানী বিয়ের মিথ্যা কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন তার সঙ্গে থেকেছেন। তাকে থাইল্যান্ডেও নিয়ে গেছেন।

তবে, নাসরিন সুলতানার কাছে বিয়ের কোন কাগজ বা প্রমাণ নেই। আরাফাত সানী পুলিশের কাছে বলেছেন, কেউ তার ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশে অথবা অন্য কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে ওই মেয়ের মেয়ের কাছে ছবি পাঠিয়ে থাকতে পারে। তিনি এরকম কিছু করেননি।

মোহাম্মদপুর থানার সামনে আরাফাত সানীর মা ছাড়াও কিছু ভক্ত অব¯’ান করছেন। নাসরিন সুলতানা থানা থেকে বাইরে যেতে চাইলে তারা তাকে ধাওয়া করলে তিনি আবার থানার ভেতর চলে আসেন।

আরাফাত সানীকে আজ আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫