Skip to content

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক ॥

ভারী বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। আর বৃষ্টি শেষ পর্যন্ত না থামায় পাশাপাশি প্রবল বাতাস থাকায় আম্পায়াররা তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুই হতে পারেনি। দ্বিতীয় দিনের শেষ ১৯ ওভার বৃষ্টির কারণেই খেলা হয়নি। ফলে এদিন ম্যাচটি নির্দিষ্ট সময়ের ২৩ মিনিট আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির ক্ষতি মিটিয়ে নিতে খেলায় প্রায় আধা ঘণ্টা আগে শুরু হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল। আর দ্বিতীয় দিন শেষে কিউইরা সাত উইকেট হারিয়ে ২৬০ রান করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫