Skip to content

নজরুলের গানে ফারিয়ার নাচ

বিনোদন ডেস্ক ॥

গল্পের চরিত্রের প্রয়োজনে মারধর শিখেছেন নুসরাত ফারিয়া। যেনতন চরিত্র নয়। সাত ভাইয়ের এক বোন হয়ে ভাইদের সঙ্গে নিয়মিত লাঠি খেলতে হবে তাকে। আবার অন্যচিত্রও আছে। চরিত্রের প্রয়োজনে একই ছবিতে নজরুল সংগীতের সঙ্গে নাচবেন ফারিয়া।

শামীম আহাম্মেদ রনির পরিচালনায় ‘ধ্যাতেতেরিকি’র টানা শুটিংয়ে অংশ নিচ্ছেন নুসরাত ফারিয়া। ২২দিন ধরে চলা শুটিংয়ের ধারাবাহিকতায় শনিবারও (২১ জানুয়ারি) পুবাইলে সারারাত দৃশ্যধারণ চলবে। এই ছবিতেই ব্যবহার করা হবে কাজী নজরুল ইসলামের ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ গানটি। এর সঙ্গে ঠোঁট মেলাবেন ও নাচবেন ফারিয়া। ইমন সাহার সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন নদী।

নুসরাত ফারিয়া বলেন, “সব মিলিয়ে ছবিটির শুটিং আমি উপভোগ করছি। শুটিংয়ে যাওয়া অনেক সময় বিরক্তিকর হলেও এই ছবির বেলায় সেটা বোধ করছি না। হাস্যরসাত্মক গল্প বলেই এমনটা হচ্ছে। আমার মনে হয়, ‘ধেত্তেরিকি’ সবার মন ছুঁয়ে যাবে।”

আরিফিন শুভ-নুসরাত ফারিয়া-রোশানকে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটির শুটিং শেষ হবে ২৫ জানুয়ারি। দু’ একদিনের মধ্যে ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’-এর দৃশ্যধারণে অংশ নেবেন ফারিয়া। পহেলা বৈশাখে ‘ধ্যাতেতেরিকি’ মুক্তি পেতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫