Skip to content

আইফোনের আদলে পিস্তল!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দেখতে আইফোনের মতো হলেও তা বিশেষভাবে ভাঁজ করে রাখা পিস্তল। একে বলা হচ্ছে ‘আইফোন গান’। যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক আইডিয়াল কনসেল এর নির্মাতা। যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিমি দুই ব্যারেলের এই অস্ত্রটি ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই ইউরোপজুড়ে আইফোন সদৃশ পিস্তল সম্পর্কে সতর্ক অবস্থায় আছে পুলিশ। ইতিমধ্যে এই গানের জন্য ১২ হাজার ফরমায়েশও পেয়েছে তারা। গানটি আইফোনের মতো দেখতে হলেও একটি বাটনে চাপ দিলে তা অস্ত্র হিসেবে রূপ নেয়।

দামও বেশি নয়। আইফোনের দামের অর্ধেক। বেলজিয়ান পুলিশের সতর্ক বার্তায় বলা হয়েছে, এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি। এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য বের করা সম্ভব নয়। সূত্র: পিটিআই

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫