Skip to content

বছরের প্রথম ২০ দিনে রেমিটেন্স ৭০ কোটি ডলার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম ২০ দিনে ৭০ কোটি ১৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। অর্থসূচক

ওই উপাত্ত থেকে আরও জানা গেছে, প্রবাসী বাংলাদেশিরা বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৪৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক-অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে চলতি মাসে মোট ১৯ কোটি ৮৮ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৭১ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সর্বোচ্চ ১৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন বিদেশে চাকরিরত বাংলাদেশিরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫