স্টাফ রিপোর্টার ॥
বিচার বিভাগ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত বিভাগ বলে মনে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এসময় তিনি বিডিআর বিদ্রোহ মামলার দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেন।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, ‘কারা ফটকের সামনে থেকে প্রায় সময়ই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া পুরান ঢাকার কারাগার থেকে আসামি স্থানান্তর করা অনেকটা ঝুকিপূর্ণ। ফলে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের আশপাশে যদি নিম্ন আদালত স্থানান্তর করা যায় তবে তা আদালত ও কারা কর্তৃপক্ষের জন্য মঙ্গলজনক হবে।
