Skip to content

রাজধানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ জন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর বাটারা শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে মোরশেদ (২৬) ও জিহাদ (৩২)। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ শহিদুল ইসলাম জানান, তারা পাঁচতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে ঘরে গ্যাস লাইন লিক ছিল। এতে গ্যাস ঘরে জমে থাকার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বর্তমানে দগ্ধ চারজন হাসপাতালের বার্ন ইউনিতে ভর্তি রয়েছেন। দগ্ধদের মধ্যে শহিদুল ইসলামের স্ত্রী নাদিরার শরীর ৮৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শহিদুল ইসলাম ১৫ শতাংশ, মোরশেদ ৩ শতাংশ ও জিহাদ ৩০ শতাংশ পুড়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫