Skip to content

জেএমবির আইটি প্রধানসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিৎ করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি দল ভোররাত ৪টা থেকে বাড়িটিতে অভিযান চালায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫