Skip to content

রংপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মশিউর (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সংঘবদ্ধ একদল ডাকাত মহাসড়কের উল্লেখিত এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালাতে থাকে ডাকাতরা।

পরে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ওই দুই ডাকাত মারা যায়।

আব্দুল লতিফ আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই দুই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫