Skip to content

আর বিয়ে করবেন না হৃতিক!

বিনোদন ডেস্ক ॥

আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই হৃতিক রোশনের। সম্প্রতি ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। তার ভাষ্য, ‘আর বিয়ে নয়। আমার জন্য আর বিয়ে নয়। অন্তত সহসা এ সম্ভাবনা দেখছিও না। প্রতিদিনই মানুষের ভালোবাসা আমাকে পূর্ণ করছে। জীবন ও এর বিষয়বস্তুর ব্যাপারে আমি অত্যন্ত উৎসাহী।’

‘কাবিল’ ছবিতে দৃষ্টিহীন চরিত্রে হৃতিকের দুর্দান্ত অভিনয় প্রশংসিত হচ্ছে। তার প্রাক্তন স্ত্রী সুজান খানও তার ভূয়সী প্রশংসা করেন। ৩৮ বছর বয়সী এই ফ্যাশন ডিজাইনারের প্রতিক্রিয়া প্রসঙ্গে হৃতিক বলেন, “খুব স্বস্তি পেয়েছি। ছবিটা সুজানের ভালো লেগেছে বলে আমি অনেক আনন্দিত। আমার কাছে তার মন্তব্য একদিকে, পৃথিবী অন্যদিকে।’

যোগ করে হৃতিক বললেন, “মানুষ যখন বলে ‘কাবিল’ সত্যিকার অর্থে পৃথিবীর বড় মনের স্বল্প ছবি। কেউ চমকে গেছে, কেউবা হতবাক হয়েছে। এটা সত্যিই বাবা (রাকেশ রোশন), সঞ্জয় গুপ্ত (পরিচালক), ইয়ামি গৌতম  ও আমার জন্য অভূতপূর্ব ব্যাপার।”

বিয়েবিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান। দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে অবকাশযাপনও করেছেন তারা। ২০১৫ সালে তাদের ১৭ বছর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমার ভালোবাসার প্রতি অনেক শ্রদ্ধা। সুজানে সবসময়ই আমার জীবনের ভালোবাসা হয়ে থাকবে। আমাকে ছাড়া যদি তার মুখে প্রাণখোলা হাসি থাকে তাহলে নিঃশর্তভাবে সেটাই চাই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫