Skip to content

আশুলিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥
আশুলিয়ার মারাগাং এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল সড়কে ঈগল ও আনন্দ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন-কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম ও খুলনা জেলার ডাকোব গ্রামের আক্কাস আলীর ছেলে আব্বাস আলী। নিহত অপরজন ঈগল পরিবহনের চালক। তবে তার নাম জানা যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, সকালে ঈগল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে মরাগাং এলাকায় এলে আনন্দ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে এই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন দুই বাসের অন্তত ২৫ যাত্রী।

নিহতদের মধ্যে মরিয়ম আনন্দ পরিবহনের এবং অপর দু’জন ঈগল পরিবহনের চালক ও যাত্রী।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫