স্টাফ রিপোর্টার ॥
লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
রোববার ভোর ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা তার ফুসফুসের সংক্রমণ শনাক্ত করে।
শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
