Skip to content

পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোল বন্ধ আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার ॥
ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা।

বন্দর ও সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রপ্তানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে বন্দর এলাকার ছোট ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। তবে তাদের প্রতিবাদকে আমলে না নেয়ায় শনিবার বেলা ১১টা থেকে বেনাপোল বন্দর দিয়ে যে কোন আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা।

এদিকে বাণিজ্য বন্ধ থাকায় দু’পাশে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। বিভিন্ন পচনশীল দ্রব্য থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫