Skip to content

সাংবাদিক হত্যা মামলায় মেয়র মীরু গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মীরু শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বাংলানিউজকে জানান, গ্রেফতার অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ও ঢাকা ডিবি পুলিশ। তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে।

২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র মীরুর শর্টগানের গুলিতে আহত সাংবাদিক শিমুল ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র ও তার দুই ভাইসহ ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫