Skip to content

বন্ধ হচ্ছে স্কাইপির পুরনো ভার্সন!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আপনার থেকে দূরে কোনো আপনজনের সঙ্গে ভিডিও চ্যাটে স্কাইপি ব্যবহার করেন? যদি হ্যাঁ। তাহলে স্কাইপি এর ভার্সন আপডেট করুন দ্রুত। কারণ, ১ মার্চ থেকে স্কাইপি এর সব পুরনো ভার্সন বন্ধ করে দিতে চলেছে মাইক্রোসফট। শুধুমাত্র আপডেটেড ভার্সনেই চলবে স্কাইপি। খবর এই সময়ের। বর্তমান ভিওআইপি প্ল্যাটফর্ম থেকে আরও আধুনিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্যই স্কাইপির সমস্ত পুরনো ভার্সন বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।

নতুন ভার্সনেই ভিডিও মেসেজ সেভ, ক্লাউডে ফাইল শেয়ারিং এমনকি মোবাইলে গ্রুপ কলিং-এর ফিচার থাকবে। তবে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না। কারণ, তারা ইতিমধ্যেই আধুনিক স্কাইপি ভার্সন ব্যবহার করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫