স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: শনিবার (১১ ফেব্রুয়ারি) দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন বেগম জিয়া। আজ রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক অবস্থা, নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।
উল্লেখ্য, নব নিযুক্ত নির্বাচন কমিশনকে আওয়ামী লীগার বলে উল্লেখ করছে বিএনপি। একইসঙ্গে এ নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি বলেও অভিযোগ করছে দলটি।
