Skip to content

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুয়েতে প্রতিবাদ সভা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সম্প্রতি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, দুর্বৃত্তের হাতে খুন বেড়েই চলেছে। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডের নামে সাংবাদিক নির্যাতন এর সঠিক বিচার না হলে আগামীতে দেশে অপরাধের প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রবাসী সাংবাদিকরা। কুয়েতে বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এই প্রতিবাদ সভার আয়োজন করে।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন এর সঞ্চালনায় কুয়েত সিটির রাজধানী হোটেলে ৯ ফেব্রুয়ারি রাতে এই সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা সাংবাদিক শিমুল হত্যা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে মিথ্যা মামলায় নির্যাতন, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা, এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশ কর্তৃত নির্যাতন কে ন্যাক্কারজনক ঘটনা বলে আখ্যা দিয়েছেন। সাগর-রুনিসহ সকল নিহত সাংবাদিকদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব, আবু সাদেক রিপন, মাহমুদুর রহমান, আবদুল হাই ভূইয়া, শাহী এমরান সিকদার, সংগঠক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, মোহাম্মদ মুসা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত সভাপতি আনিসুল হক সুমন, কবি মোহাম্মদ আনিসুর রহমান মিলান, প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫