স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর সবুজবাগে শনিবার রাতে অভিযান পরিচালনা করে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় ৪টি গাড়ি, পিস্তল পাইপগান, ডিবি লেখা জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ছুরি জব্দ করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
