Skip to content

মিয়ানমারে ফিরে যেতে চায় রোহিঙ্গা শরণার্থীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নোয়াখালীর হাতিয়ায় নয় মিয়ানমারে ফিরে যেতে চায় রোহিঙ্গা শরণার্থীরা। এজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আকুতি জানিয়েছে কক্সবাজারের ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গারা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শরণার্থীদের হাতিয়ার ঠেঙ্গারচরে সরানো হলে তাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ কমে যাবে।

গত বছরের অক্টোবরে মিয়ানমারে নৃশংস হামলার শিকার হয় রোহিঙ্গারা। তখন থেকে বাংলাদেশে পালিয়ে আসছে তারা। জাতিসংঘের হিসেবে এ সংখ্যা ৭০ হাজার। আর সরকারের হিসাব এদেশে রোহিঙ্গা রয়েছে তিন লাখেরও বেশি।

এই রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে নোয়াখালী সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের নেয়া হচ্ছে সন্দ্বীপে ১১ বছর আগে জেগে ওঠা ঠেঙ্গারচরে। যার আয়তন আট বর্গকিলোমিটার। এ সিদ্ধান্তে আতঙ্কে রয়েছে শরণার্থীরা। কারণ জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দ্বীপটিতে মানুষের বসতি নেই।

হাতিয়ার স্থানীয় বাসিন্দারা আশংকা করছেন রোহিঙ্গারা আসলে অপরাধ বেড়ে যেতে পারে। সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অনেক দিন ধরেই রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। দফায় দফায় বৈঠক করেও সমঝোতা হয়নি। তাই আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে বাংলাদেশ।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫